ব্যালন ডি’অর তুমি কার!
ব্যালন ডি’অর নিয়ে আবার উত্তেজনা ফিরে এসেছে। আগামী ২৬ অক্টোবর ঘোষিত হতে যাওয়া এ পুরস্কার নিয়ে এরই মধ্যে টানাটানি শুরু হয়েছে দুজনের মধ্যে। সেই দুজন হলেন কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। গত সপ্তাহে ব্যালন ডি’অর জয়ে মনোনীতদের সম্ভাব্য তালিকা প্রকাশের পরই এ বিতর্ক শুরু হয়েছে। মেসি-রোনালদোর যুগ শেষে এবারই প্রথম এমন বিতর্ক। মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় এমবাপ্পে ও ইয়ামালের সঙ্গে হ্যারি কেইনও রয়েছেন। বায়ার্ন মিউনিখের এ ইংলিশ স্ট্রাইকার মর্যাদাপূর্ণ এ ট্রফির জয়ের অন্যতম ফেভারিটও। কিন্তু তিনি পুরোপুরি নিশ্চুপ। কথার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেবল এমবাপ্পে ও ইয়ামাল। ঠিক যেমনটা মেসি ও রোনালদোর লড়াইয়...