স্কুলের ২৫ কোটি টাকার জমি ৪০ বছর পর উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্তত ২৫ কোটি টাকা মূল্যের সরকারি জমি ৪০ বছর ধরে দখল রেখে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করে ভোগদখল করছিল একটি প্রভাবশালী চক্র। প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সকালে বুলডোজার দিয়ে বাসাবাড়ি দোকানপাট গুড়িয়ে দিয়ে দখলকৃত জমি উদ্ধার করা হয়। ওই বিদ্যালয়ের ৪১ শতক জমি বিভিন্ন সময়ে অবৈধভাবে দখল করে কেউ দোকানপাট, কেউ বাসাবাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। দখলদারদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকও ছিলেন, যার একার দখলেই ছিল প্রায় ২০ শতক জমি। গত ১১ মে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় কয়েকজন সদস্য বিষয়টি সভায় উপস্থিত স্থানীয় সরকার, প...