বাবাকে পিটিয়ে আহত, হাসপাতালে মৃত্যু
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় ছেলের পিটুনিতে আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম ছেনু মিয়া আলমপুর গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি একটি মোবাইল কোম্পানির মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হাসান রাসেল (৩৫) পলাতক। পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল মিয়া মাদকাসক্ত। মাদকসেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি ছেনু মিয়া ৬ শতাংশ জমি বিক্রি করেন। আজ শনিবার সকালে রাসেল তার বাবার কাছে জমি বিক্রির টাকার ভাগ চান। এ নিয়ে বাবা-ছেলের...