দ্বিতীয় প্রান্তিকে কৃষি ভালো করলেও শিল্পে ছিল স্থবিরতা
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কৃষি খাতে শক্তিশালী প্রবৃদ্ধি হলেও উৎপাদন বা শিল্প খাতে স্থবিরতা বজায় ছিল। তবে সেবা খাতে প্রবৃদ্ধি ছিল মধ্যম পর্যায়ের। সার্বিকভাবে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা শেষে আলোচ্য প্রান্তিকে অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ার ধাপে প্রবেশের আভাস মিলেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অর্থনৈতিক সূচক ‘ইকোনমিক পজিশন ইনডেক্স’ (ইপিআই) থেকে এমন তথ্য দিয়েছে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে এ সূচক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ। ঢাকা জেলার ৭৬২টি প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য বিশ্ল...