১৯ মনোনয়নের মধ্যে ১৪ পুরস্কার জিতে শীর্ষে যে সিরিজ
২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভির নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম এমি ও গত সপ্তাহের ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড মিলিয়ে মোট ১৯টি মনোনয়নের মধ্যে ১৪টি পুরস্কার ঘরে তুলেছে সিরিজটি। ‘উইডোজ বে’ জিতেছে সেরা কমেডি সিরিজের পুরস্কার। সিরিজটির অভিনেতা ম্যাথিউ রিস পেয়েছেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার। একই বছর সীমিত সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্যও পুরস্কার পাওয়ায় ইতিহাস গড়েছেন তিনি। এই সিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেট ও’ফ্লিন এবং পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন রুট।...