বিছনাকান্দিতে সাঁতার কাটতে নেমে শাবি শিক্ষার্থী নিখোঁজ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত শান্ত বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভাগটির শিক্ষার্থীরা জানান, ১০-১১ জনের একটি দল বিছনাকান্দি ভ্রমণে গিয়ে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ ঢল নামলে পানির স্রোত বেড়...