শেখ হাসিনাকে চেয়েছি, ওবায়দুল কাদেরসহ অন্যদেরকে কেন চাইব না: জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সহজীকরণের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো- সে দেশে অবস্থানরত অভিযুক্তদের বাংলাদেশিদের ফেরত দেওয়া। তিনি বলেন, আমরা শেখ হাসিনাকে চেয়েছি, আমরা ওবায়দুল কাদেরসহ অন্যদেরকে কেন চাইব না? মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, অনেকে নানান কিছু বলার চেষ্টা করেন, আওয়ামী লীগের এই মাফিয়া রেজিমের সবচেয়ে বড় সাফারার দলটা এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছে। এর কাছাকাছিও সাফা...