এবার কোবানির হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’
এবার কোরবানির হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের ষাঁড় সম্রাট। ধূসর রঙের ষাঁড়টির শরীরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন ৩০ মণ অর্থাৎ ১১২৫ কেজি। মালিকের আশা, সম্রাটকে ১২ লাখ টাকায় বিক্রি করা হবে। শান্ত স্বভাবের, শাহী ওয়াল ফ্রিজিয়ান ক্রস জাতের এই ষাঁড়টি দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে লালন-পালন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার শেষ সীমানার হামিদপুর ইউনিয়নের মধ্যদুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন ব্যবসায়ী। শুধু সম্রাট নয়, উন্নত জাতের আরও ১০টি গরু লালন-পালন করেছেন তিনি। ব...