শাকিব খানের রকস্টারে বিশেষ চরিত্রে সুনিধি নায়েক
আসন্ন ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি রকস্টার। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর তার বড় কারণ শাকিব খান। সিনেমার পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে যায়। সম্প্রতি প্রকাশিত প্রথম গান ‘পিরিতি’ যেন সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি তার প্রথম চলচ্চিত্র। নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যে ‘রকস্টার’এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া থাকছেন মডেল...