শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথমে তিনি স্বামীর মৃত্যু দুর্ঘটনা বলে দাবি করলেও ময়নাতদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম সুনীতাদেবী হারিরাম সিং (৩০)। তিনি মূলত বিহারের রোহতাস জেলার বাসিন্দা। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, গত ১৯ জুলাই থানের বদলাপুর পূর্ব এলাকায় নিজ বাসায় ছিলেন ৩৫ বছর বয়সী হারিরাম কিশুনজি সিং। এ সময় স্ত্রীকে শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুনীতাদেবী প্রেসার...