কিশোরগঞ্জ-ঢাকা রুটে চার কোম্পানির বাস ধর্মঘট
কিশোরগঞ্জ-ঢাকা রুটে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি বাসের ধর্মঘট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, বিশেষ করে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়া চাকরিজীবীরা। এ সুযোগে ‘অনন্যা সুপার’ নামে একটি কোম্পানির বাস গাজীপুর পর্যন্ত যাত্রী পরিবহন করছে ১০০ টাকা বাড়তি ভাড়ায়। এতে ক্ষুব্ধ যাত্রীরা কেউ কেউ বাস টার্মিনাল ছেড়ে রেলস্টেশনে যাচ্ছেন। রোববার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়। বাসের স্টাফরা জানান, কিশোরগঞ্জ ও মহাখালী টার্মিনালের মালিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে, অনন্যা সুপারের একটি বাসে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাত্রী তোলা হচ্ছিল।...