তামা নাকি স্টিল- কোন বোতলের পানি উপকারী
আজকাল অনেকেই প্লাস্টিকের বোতল বাদ দিয়ে তামা বা স্টিলের বোতলে পানি রাখেন। অফিস, জিম, স্কুল, সব জায়গায় এই দুই ধরনের বোতলের ব্যবহার দেখা যায়। কিন্তু অনেকের প্রশ্ন, স্বাস্থ্যের জন্য কোনটা ভালো? আয়ুর্বেদ বলছে এক কথা, আধুনিক বিজ্ঞান বলছে আর এক কথা। তামার বোতলের উপকারিতা আয়ুর্বেদে তামার বোতলের পানিকে বলা হয় 'তাম্রজল'। সারারাত তামার বোতলে পানি রাখলে তামার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ পানি মিশে যায়। তামা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে হজম ভালো করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তামার পানি, ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তামার পাত্রে রাখা পানি খেলে কোলাজেন তৈরিতে সাহায্য করে। এর ফ...