অষ্টগ্রামে মাংস বিতরণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০
‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কোরবানির পশুর মাংস বিতরণ নিয়ে কথা–কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ‎ ‎গত বৃহস্পতিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে প্রথম দফায় সংঘর্ষ হয়। এরই জেরে আজ শুক্রবার দুপুরে আবারও সংঘর্ষ হয়। তবে আজকের সংঘর্ষে কেউ আহত হয়নি। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কোরবানির পশুর মাংস বিতরণের সময় গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার কুদ্দুস মিয়ার গোষ্ঠী ও ইদ্রিস আলীর গোষ্ঠীর লোকজনের মধ্য কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের অষ্টগ...