ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা সংশোধন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। হালনাগাদ হিসাবে আরও ১৪০ জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত করা হয়েছে। একই সঙ্গে গত সপ্তাহে নিহত চার মার্কিন সেনার নামও আবার তালিকাভুক্ত করা হয়েছে। পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-তে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন। এতে মোট হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪২ জন। এর আগে পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এ আহত সেনার সংখ্যা ৪৮২ দেখানো হয়েছিল। তবে গত সপ্তাহে ইরানের নতুন হাম...