হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও সন্দেহজনক হামে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন দুজন এবং সন্দেহজনক হামে আটজন। গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯০ শিশু এবং সন্দেহজনক হামে ৪৮৫ শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত একদিনে সারাদেশে আরও ৬৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিত হামরোগী ৫৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দে...