মস্কোপন্থিদের জয়ের পূর্বাভাস, জার্মানির রাজ্যে ভোটগ্রহণ শুরু
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে রোববার আঞ্চলিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের পূর্বাভাসগুলোতে কট্টর ডানপন্থি দল এএফডি স্পষ্টভাবে এগিয়ে আছে। জিতলে তারা প্রথমবারের মতো রাজ্য সরকার গঠন করবে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটে ১৭ লাখের মতো ভোটার ভোট দেবেন। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বাধীন ফেডারেল জোট সরকার ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে। তাই এই নির্বাচনকে কেন্দ্রীয় সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) মস্কো-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত কয়েক মাস ধরে চলা জনমত জরিপে দলটি ৪০ শতাংশের বেশ...