সালমানকে ভুলে থাকা সম্ভব নয়: মৌসুমী
নন্দিত অভিনেতা সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুর তিন দশক পরও তার অভিনয়, ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতা দর্শকের মনে অমলিন। প্রিয় সহকর্মী ও বন্ধুকে স্মরণ করে তার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন কথা বলেছেন অভিনেত্রী মৌসুমী। সালমান শাহর মৃত্যুর দিনের স্মৃতিচারণা করে মৌসুমী বলেন, ‘তিন দশক পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে বুকটা ভার হয়ে আসে। ৩০ বছর আগে আজকের দিনেই এমন একটি সংবাদ শুনতে হয়েছিল, যা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না—সালমান আর নেই।’ প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক আজও তাকে নাড়া দেয় জানিয়ে মৌসু...