সাতকানিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে থাকা ছোট বোন যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছেন এক ইউপি সদস্য। গতকাল বুধবার উপজেলার সিন্ধুপ্যাপাড়ার পাহাড়ে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী মেয়েটি নবম ও তার ছোট বোন অষ্টম শ্রেণির ছাত্রী। পরে পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে। এরা হলেন— উপজেলার রাকিব (২০), মানিক ইসলাম (২০), আবদুর রহিম (১৮) ও এক কিশোর (১৫)। আরও...