রজার মিলারের রেকর্ড ভাঙার সুযোগ কাতারের সোরিয়ার
সব পজিশন মিলিয়ে ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বয়সী ফুটবলার হলেন মিসরের গোলরক্ষক এসাম এল হাদারি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ খেলার সময় তাঁর বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন। আর আউটফিল্ড খেলোয়াড় হিসেবে সবচেয়ে বয়স্ক ফুটবলার হলেন ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে শেষ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সেই বছরের ২৮ জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচে নামার সময় তাঁর বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। এবার রজার মিলারের ৩২ বছরের রেকর্ড ভাঙার সুযোগ কাতারের ফরোয়ার্ড সেবাস্তিয়ান সোরিয়ার। কাতারের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেলে এবং বিশ্বকাপে মাঠের নামার সুযোগ হলে, সোরিয়া পেছনে ফেলবেন রজার মিল...