তিন দ্বীপ ও চার চৌকি আদালতে সাবজেল করার পরিকল্পনা
চট্টগ্রামের একমাত্র সাগরবেষ্টিত উপজেলা সন্দ্বীপ। এই উপজেলার গুপ্তছড়া ঘাট থেকে ১৮ কিলোমিটার সাগর পাড়ি দিয়ে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে আসতে হয়। তারপর ৩৭ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে যেতে হয় চট্টগ্রাম শহরে। সাগরের উভয় পারে প্রায় এক কিলোমিটার কাদামাটি ও পানি মাড়িয়ে উঠতে হয় স্পিড বোটে। স্পিড বোটে ৩০ মিনিট সময় লাগলেও সি-ট্রাক এবং ট্রলারে যাতায়াতে সময় লাগত এক ঘণ্টা। চট্টগ্রাম শহর থেকেও একইভাবে যেতে হয় সন্দ্বীপে। এভাবেই বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়ে একবার স্পিডবোট-নৌকায়, একবার বাস-সিএনজি, আবার তিন চাকার ভ্যানে করে আসামিদের শহরে অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারে আনা-নেওয়া করছে পুলিশ। সাগর প...