চাঁদা না পেয়ে অর্ধকোটি টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে চাঁদা না পেয়ে অর্ধকোটি টাকার বাগান নষ্ট করার অভিযোগ উঠেছে। শুক্রবার নানুপুর ঢালকাটায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাগান মালিক মো. হাসান আলী। এ সময় স্থানীয় আবুল বশর, ফজলুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হাসান আলী বলেন, ‘আমি একজন সাধারণ ব্যবসায়ী। দীর্ঘ দুই মাস ধরে একটি মহল আমার বিরুদ্ধে নানামুখী অপতৎপরতা চালিয়ে আসছে। আমার বাবা ওমদা মিয়ার রোপণ করা বাগান থেকে গাছ কাটতে গেলে মো. করিম ও মো. মহসিন নামের দুজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে জোর করে বাগানের গাছ কেটে নিয়...