বাল্যবিবাহ ঠেকানোই কি যথেষ্ট?
প্রশাসনের বাল্যবিবাহ প্রতিরোধের সাফল্যের গল্পটি শুরু হয় সাধারণত অভিযানে আর শেষ হয় একটি মুচলেকায়। এছাড়াও কখনও জরিমানা, কখনও কারাদণ্ড আবার কখনও বিয়ের আসর থেকে বরপক্ষকে ফেরত পাঠানো। তারপর ঘটনাটি নথিভুক্ত হয়–একটি বাল্যবিবাহ রোধ করা হয়েছে। কিন্তু যে মেয়েটিকে বিয়ের আসর থেকে ফিরিয়ে আনা হলো, তার পরের গল্প কোথায়? সে কি পরদিন স্কুলে গেল? তার বাবা-মা কি সত্যিই সিদ্ধান্ত বদলালেন? নাকি প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর পরিবারের ওপর সামাজিক চাপ, অর্থনৈতিক সংকট কিংবা মেয়েকে ঘরে রাখা নিরাপদ নয়–এই পুরোনো যুক্তিগুলো আবার ফিরে এলো? এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দিনে বন্ধের নোটিশ, রাতে কব...