নানাবাড়িতে বেড়াতে এসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর
নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোছা. মাহফুজা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। তার বাবা মামুন চট্টগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তার মায়ের সঙ্গে নানাবাড়ি ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেলে সে ক্যানেলের অপর পাশে শিন্নি খেতে যায়। শিন্নি খেয়ে সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির...