অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ হাতিয়ে বিদেশে পাচার করতেন তারা
অনলাইন জুয়া পরিচালনা এবং বিদেশে অর্থ পাচারে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে খুলনার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। শুক্রবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম আরজু, শেখ সাকির আহম্মেদ ও মিয়ানুল ইসলাম অয়ন। সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) ছুফি উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল অনলাইন নজরদারির সময় দেশে ও বিদেশে অবস্থানকারী একটি চক্রের অনলাইন জুয়া পরিচালনার তথ্য পায়। তারা জুয়ার ওয...