প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের
প্রাপ্তবয়স্ক চার আসামিকে শিশু দেখিয়ে জাল জন্মসনদ ও ভুয়া কাগজপত্র তৈরি করে জামিন নেওয়া, আদালতের অর্ডার শিটের আদেশ কাটাকাটি এবং নথি গায়েব করার অপরাধে গাইবান্ধা জেলা বারের আইনজীবী, গোবিন্দগঞ্জ কোর্ট জিআরও (আদালত ও পুলিশের মধ্যে মামলার নথিপত্র ও কার্যক্রম সমন্বয়কারী কর্মকর্তা) ও মুহুরিসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার গাইবান্ধা শিশু আদালত-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ এ আদেশ দিয়েছেন। জানা গেছে, গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জের বিভিন্ন স্থান থেকে অনলাইন হ্যাকারসহ বিভিন্ন মামলায় পলাশ রানা, সুমন মিয়া, শামীম চ...