রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল করিম (৩৫) নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল করিমের রাজনৈতিক দলের কোনো পদ-পদবি ছিল না। তবে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে সমর্থক হিসেবে জানেন। স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাকে যুবদল কর্মী হিসেবে সক্রিয়ভাবে দেখা যেত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কী কারণে আবদুল করিমকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের কেউ বলছেন, মাটি কাটার কাজের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে প...