জ্বালানি সংকটে লংমার্চের গাড়ি কমালো এনসিপি
গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ-সার সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে আগামী শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যে লংমার্চ, তাতে হাজারখানেক গাড়ি অংশ নেবে। পাঁচ-ছয় হাজার গাড়ির পরিকল্পনা থাকলেও, জ্বালানি সংকটে তা কমানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এনসিপি। রাজধানীর বাংলামোটর কার্যালয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে লংমার্চের সমন্বয় সভার পর এই সংবাদ সম্মেলন হয়। এতে দলটির নেতারা জানান, ঢাকার মতিঝিলের শাপলাচত্বরে পথসভা করে সকাল ৭টায় শুরু হয়ে রাত ৯টায় চট্টগ্রামের লালদীঘি পৌঁছাবে লংমার্চ। পথে নারায়ণগঞ্জের মদনপুর, কুমিল্লার পদুয়ার বা...