‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব’
‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব। সব বাথরুম জঘন্য’। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন শৌচাগার দেখে কর্মকর্তাদের উদ্দেশ্যে ক্ষোভ ঝাড়েন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গত মঙ্গলবার ওই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদানের আগে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রীর এমন মন্তব্যের ২ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও বৃহস্পতিবার ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ওই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মন্ত্রী কুমেক হাসপাতালের পরিচা...