ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের
জেলা, সিটি করপোরেশনের পর ইউনিয়ন পরিষদেও বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ উদ্যোগকে স্থানীয় সরকার নির্বাচন প্রলম্বিত করতে সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার বিবৃতিতে এসব বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা হলো- স্থানীয় সরকার ব্যবস্থায়ও দ্রুত নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে। কিন্তু বিএনপি গণভোটের গণরায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষায় স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে। যা জাতির জন্য চরম উদ্বেগের...