ফুরিয়ে যাচ্ছেন ভিনিসিয়ুস!
গত ১০ অক্টোবর বার্নাব্যুতে ঘটেছিল ঘটনাটি। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমে দুটি ড্রিবলিংয়ে ভিয়ারিয়ালের রক্ষণকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। দারুণ দক্ষতায় রিয়ালের দ্বিতীয় গোলটিও করেছিলেন তিনি। কিন্তু রেফারি ভিএআর দেখে গোল বাতিল করেন এবং ভিনিকে লালকার্ড দেখান। ভিডিওতে দেখা গেছে, গোল হওয়া ওই আক্রমণটি গড়ে ওঠার সময় ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে দিয়েছিলেন ভিনি। এর জেরে লা লিগায় ৪ ম্যাচের নিষেধাজ্ঞাও পান তিনি। ওই একটি ঘটনার জেরে ক্রমে ম্রিয়মাণ হয়ে যাচ্ছেন তারকা এ উইঙ্গার। ওই নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে গত রোববার সেভিয়ার বিপক্ষে খেলতে পারেননি ভিনি। আগামীকাল ২৫ অক্টোবর চির প্রতি...