প্যারিসের উপকণ্ঠে গুলির ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। শুক্রবার সকালে ত্রাপ ও লা ভেরিয়ের এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। মাখোঁ বলেন, এ হামলা ফরাসি প্রজাতন্ত্র ও জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল। তার ভাষ্য, বর্ণের কারণে এভাবে নির্বিচারে কাউকে হত্যার ঘটনা আগে কখনো ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলাকারী একটি গাড়িতে বসে প্রায় ১৫ মিনিট ধরে বিভিন্ন স্থানে গুলি চালান। প্রথমে প্যারিসের দক্ষি...