স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান। দলের চেয়ারম্যান রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং পরে রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এর আগে ১৮ জুলাই রংপুর বিভাগের অন্য তিন জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার তৃণমূল...