ঈদের দিনসহ চারদিন থেমে থেমে ঝরবে বৃষ্টি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় ঈদে ঘরে ফেরা মানুষ বেশ ভোগান্তিতে পড়েন। থেমে থেমে বৃষ্টির এই ধারা চলবে আরও কয়েকদিন। আগামী চারদিন অর্থাৎ রোববার পর্যন্ত বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ঈদের দিনও নামবে বৃষ্টি। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পরও তিন-চার দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, ঈদের দিন বৃহস্পতিবার সকালে ঢ...