ইউক্রেনের হামলায় রুশ অধিকৃত শহরে ৮ জন নিহত
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলায় দুই শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার জাপোরিঝিয়া অঞ্চলে মস্কো নিযুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইয়েভজেনি বালিতস্কি এই তথ্য জানিয়েছেন। রুশ কর্তৃপক্ষের বরাতে এএফপির খবরে বলা হয়েছে, আজভ সাগরতীরবর্তী কিরিলিভকা গ্রামের বেশ কয়েকটি পর্যটন শিবির লক্ষ্য করে শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়। হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রথম দিকেই কিরিলিভকা গ্রামটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। সাম্প্রতিক সময়ে রাশিয়...