রান্নার সময় সবুজ রং: মাংস বিক্রি কমেছে স্থানীয় বাজারে
খুলনার পাইকগাছায় গরুর মাংস রান্নার পর সবুজ রং ধারণ করার ঘটনার পর স্থানীয় মাংসের বাজারে বিরূপ প্রভাব পড়েছে। অজানা আতঙ্কে ক্রেতারা গরুর মাংস কিনতে চাইছেন না। এ সুযোগে মুরগী ও খাসির মাংস বিক্রি বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। পাইকগাছা ও কয়রা উপজেলার গরুর মাংস বিক্রেতাদের সঙ্গে কথা হলে তারা জানিয়েছেন, গত দুই তিন দিন মাংস বিক্রি আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। এলাকার অনেক স্থানে গরুর মাংসের দাম কমিয়ে মাইকিং করা হয়েছে। তবে ক্রেতাদের আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কসাইরা। পাইকগাছা পৌর বাজার ও কপিলমুনি বাজারের মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন, ঘটনার পর থেকে গরুর মাংস বিক্রিতে ধস নেমেছে। অন...