নভেম্বরে ঢাকায় বসছে সাফ ফুটবলের আসর
বিশ্বকাপের উত্তেজনা কাটতে না কাটতেই দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এলো বড় সুখবর। দীর্ঘ আট বছরের অপেক্ষা শেষে আবারও বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ১৫তম আসর। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে অনুষ্ঠিতব্য এই আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফের সবকটি সদস্য দেশই অংশ নেবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফের অফিশিয়াল ড্র, যেখানে ঠিক হবে কোন দল কার মুখোমুখি...