চট্টগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা-মার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার হাইলধর পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। পুলিশ ও স্বজনরা জানান, শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মা কল্পনা দাশকে আঘাত করেন রিমন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবাও হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে প্রথমে আনোয়া...