পুদিনা পাতা খাওয়া কতটা উপকারী
পুদিনা একটি জনপ্রিয় ভেষজ । এটি এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের কিছু অংশে জন্মে। পুদিনা ভিটামিন ও খনিজ পদার্থের একটি ভালো উৎস। রান্নায় বা পানীয়তে এই পাতা ব্যবহার করলে তা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পুদিনা পাতাকে জাদুকরী ভেষজ বলা হয়। এর অনেক কারণও রয়েছে। পুদিনা পাতার কয়েকটি স্বাস্থ্য উপকারিতা কথা তুলে ধরা হয়েছে ‘হেলদি বিল্ডার্স’ এর এক প্রতিবেদনে। যেমন- ওজন কমাতে সহায়ক যারা ওজন কমানোর পরিকল্পনা করছেন, তারা পুদিনা পাতা খাদ্যতালিকায় যোগ করতে পারেন। এটি চিনিযুক্ত খাবারের প্রতি আকাঙ্ক্ষা কমাতে সহায়তা করে। এটি খেলে পেট ভরার অনুভূতি হয়। তখন অতিরিক্ত খাওয়ার প্...