ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সকালের নাশতায় ৭ খাবার
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখতে খাবারের প্রতি বাড়তি নজর দেওয়া জরুরি। বিশেষ করে দিনের শুরুতে কী খাওয়া হচ্ছে, তা সামগ্রিক খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সমস্যায় অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় চিকিৎসক ডা. সৌরভ শেঠি। ফ্যাটি লিভারের সমস্যায় সকালের নাশতায় রাখতে পারেন যেসব খাবার— চিয়া পুডিং, বাদাম ও বেরি চিয়া বীজে ফাইবার ও ওমেগা-৩ ফ্যাট থাকে। এর সঙ্গে বেরি ও বাদাম যোগ করলে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায়। আগের রাতে তৈরি করে রাখলে এটি দ্রুত সকালের নাশতা হিসেবে খাও...