ভারত-পাকিস্তান যুদ্ধের এক বছরেও যে শিক্ষা হলো না
ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের এক বছর পূর্ণ হলো, যে পরিস্থিতি অল্প সময়ের জন্য হলেও দুই পরাশক্তিধর দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছিল। যদিও ৮০ বছর ধরে দুই প্রতিবেশীর মধ্যে সহিংস সংঘাত সাধারণ ঘটনা ছিল, কিন্তু সর্বশেষ লড়াই ছিল ভিন্ন ধরনের। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ নতুন অস্ত্র ব্যবহার করেছে। অবিশ্বাস ও তীব্র বাক্যবিনিময়ের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আঞ্চলিক অংশীদারিত্বকে গুরুতর পরীক্ষার মুখে ফেলেছে। এক বছর পরও উত্তেজনা চরমে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার একটি অন্তর্নিহিত ঝুঁকি বিদ্যমান। এই সংঘাতে...