বাংলাদেশে বাড়ছে এসইও সেবার চাহিদা, কার্যক্রম সম্প্রসারণ করছে ভাইজার এক্স
বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন ধীরে ধীরে প্রচলিত মার্কেটিং, যেমন লিফলেট, টিভি বিজ্ঞাপন কিংবা বিলবোর্ডের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিনভিত্তিক মার্কেটিংয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশের মোট বিজ্ঞাপন ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ এখন ডিজিটাল মার্কেটিং খাতে হচ্ছে, যার বাজারমূল্য ২০২৬ সালে আনুমানিক ১.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) সেবার চাহিদাও দ্রুত বাড়ছে, কারণ এখন ব্যবসাগুলো বুঝতে পারছে—গ্রাহক যেখানে সার্চ করছে, সেখানে উপস্থিত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাড়তে থাকা চাহিদার মধ্যে ঢাকার উত্তরায় অফি...