অগ্রিম আয়কর না বসানোর দাবিতে এনবিআরের সামনে মোটরসাইকেলচালকদের মানববন্ধন
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। এ সময় তারা এনবিআর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে দুই হাজার, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য পাঁচ হাজার ও ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের লাখ লাখ মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।...