সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রাথমিকভাবে বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ধুমবারাহিতে অবস্থিত ন্যাশনাল কলেজে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ভাইস-চ্যান্সেলর বলেন, সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ কর্মসূচি শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায়...