দেশের বাইরে একমঞ্চে প্রীতম-জেফার-পূজা ও তমা
ঈদ মানেই ফিরে আসা মনের জানালায় শৈশবের কান্না, প্রিয়জনের হাসি, আর গ্রামের মেঠোপথ ধরে বেরিয়ে পড়া আনন্দের মিছিলে। কিন্তু যারা নিজের দেশ ছেড়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন, তাদের জন্য ঈদ হয়ে ওঠে এক ভিন্ন অনুভূতির; যেখানে বেদনার সঙ্গে জড়িয়ে থাকে উৎসবের আমেজ। মালয়েশিয়ায় বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য এবারের ঈদ হয়ে উঠতে পারে বিশেষ স্মরণীয়। কারণ, ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব; যার শিরোনাম ‘সোনালি সন্ধ্যা’। আগামী ২৪ মে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আকাশছোঁয়া মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ অনুষ্ঠিত হতে যাওয়া এই বর্ণিল...