গাজায় হামলায় স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক শাখাপ্রধান নিহত
গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার প্রধান এজেদ্দিন আল-হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। পরে হামাসও এক বিবৃতিতে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। হামলায় ইজ্জ আল-দিনের স্ত্রী ও ১৯ বছর বয়সী মেয়েও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শুক্রবার গাজা নগরীতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এই শীর্ষ হামাস নেতাকে হত্যা করা হয়। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। গত অক্টোবরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। তবে সেই সমঝোতার মধ্যেও গাজায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ছিল ফিলিস্তিনি...