২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হলো ১২ জাহাজ
মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম উইন্ডওয়ার্ডের তথ্যমতে, গ্রিনিচ মান সময় রাত বুধবার ৯টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৩টা) পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাত্র ১২টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পারাপার হওয়া এসব জাহাজের মধ্যে ছয়টি আগমনকারী এবং ছয়টি বহির্গামী জাহাজ ছিল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের আগে প্রতিদিন এই জলপথ দিয়ে অন্তত ১৪০টি জাহাজ যাতায়াত করতো। উইন্ডওয়ার্ড জানিয়েছে, তিনটি জাহাজ রাতের বেলা দক্ষিণ করিডোর দিয়ে চলাচল করেছে। এই জাহাজগুলো চলাচলের বিরোধিতা করে ইরান। জাহাজগুলোর প্রতিটির ট্র্যাকিং সিস্টেম প্রায় ১২ ঘণ্টা ধরে বন্ধ রাখা হয়েছিল।...