তুরস্কের ক্লাবে সালাহকে ভালোবাসায় বরণ
বিশ্বকাপে খেলতে গেলে যুক্তরাষ্ট্রের অনেক ক্লাব তাঁকে প্রস্তাব দিয়েছিল। জোরালো গুঞ্জন ছিল মেজর সকার লিগের ক্লাব স্পোর্টিং ক্যানসাস সিটিতেই যোগ দেবেন মোহামেদ সালাহ। সৌদি আরবের অনেক ক্লাবেরও অর্থের হাতছানি ছিল মিসরের ফারও-খ্যাত এই ফুটবলারের দিকে। কিন্তু মেসিদের লিগে নয়, রোনালদোদের সৌদি প্রো লিগেও নয়, শেষ পর্যন্ত তুরস্কের লিগের ঐতিহ্যবাহী ক্লাব ত্রাবজোনস্পোরে। গতকাল বুধবারই প্রাইভেট জেটে চড়ে তিনি ইস্তাম্বুল পৌঁছান। সেখানে হাজার হাজার ভক্ত তাঁকে রাজকীয়ভাবে বরণ করে নেন। বেশ কয়েকটি তুর্কি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই রাইট উইঙ্গার প্রতি বছর ১৭ মিলিয়ন ইউরো (২৪২ কোটি ৮৩ লাখ টাকা প্রায়) আয় করবেন...