চালককে নিয়ে গেছেন সিভিল সার্জন, অ্যাম্বুলেন্স সেবা বন্ধ
সখীপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটিমাত্র অ্যাম্বুলেন্স। তবে চালক না থাকায় এই সেবা নিতে পারছেন না জরুরি রোগীরা। অ্যাম্বুলেন্সটির চালক দেবাশীষ অধিকারী গত ২৬ এপ্রিল থেকে চালাচ্ছেন টাঙ্গাইল সিভিল সার্জনের গাড়ি। ইতোমধ্যে ২১ দিন পার হয়ে গেছে। হাসপাতালের তথ্যমতে, এই ২১ দিনে ৯০ জনেরও বেশি মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু চালক না থাকায় সরকারি অ্যাম্বুলেন্স সেবা পাননি তারা। এতে রোগী ও তাদের স্বজনদের বেসরকারি অ্যাম্বুলেন্সে দুই-তিন গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২২ এপ্রিল সিভিল সার্জনের নির্দেশনা...