ইসরায়েল-আমিরাতের সঙ্গে ভারতের আধা মিত্রতার পরিণতি
গণমাধ্যম জগতের অন্য যে কোনো প্রতিভাবানের মতোই টোকার কার্লসনের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তিনি এমন সব সাধারণ মানুষ খুঁজে বের করেন, যাদের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এবং তাদের ‘মৌলিক’ কিছু অবদান রাখার সুযোগ আছে। ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে তাঁর সাক্ষাৎকারটি ছিল এমনই এক আকর্ষণীয় প্রাপ্তি। হাকাবি সাবেক ব্যাপটিস্ট ধর্মযাজক এবং রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের অনুগত। রাষ্ট্রদূত হাকাবিকে ‘যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূত’ হিসেবে গণ্য করা হয়। তিনি অকপটে ও নির্বিকারভাবে স্বীকার করেছেন, গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে হাজ...