জুলাই ‘অভ্যুত্থানবিরোধী অবস্থান’, ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
জুলাইয়ে ‘অভ্যুত্থানবিরোধী অবস্থান’ ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, অভ্যুত্থানবিরোধী ভূমিকা ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির সুপারিশ প্রদান করেছে। সুপারিশের পর অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প...